আধুনিক বিশ্ব রোমানদের কাছে ঋণী কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আধুনিক বিশ্ব প্রধানত আধুনিক আইনি ব্যবস্থার পরিচালনার রূপরেখার জন্য রোমান সভ্যতার কাছে গভীর ভাবে ঋণী। বিশ্বসভ্যতায় রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে তাদের আইন প্রণয়ন। তারা সর্বপ্রথম দেওয়ানি ও ফৌজদারি আইনকে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে। রোমানদের প্রণীত বেসামরিক আইন, জনগণের আইন এবং প্রাকৃতিক আইনের ওপর ভিত্তি করেই আধুনিক বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশের আইনি ও বিচার ব্যবস্থা গড়ে উঠেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
আধুনিক বিশ্ব রোমানদের কাছে ঋণী কেন? ব্যাখ্যা করো।
উত্তর
