হায়ারোগ্লিফিক কী? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাচীন মিশরীয়দের উদ্ভাবিত লিখনপদ্ধতি বা চিত্রলিপিকে হায়ারোগ্লিফিক (Hieroglyphic) বলা হয়। গ্রিক ভাষায় এর অর্থ 'পবিত্র অক্ষর'। প্রাথমিকভাবে মিশরীয়রা মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ছবি বা চিত্র ব্যবহার করে লিখত। পরবর্তীতে তারা ২৪টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে একটি বর্ণমালা তৈরি করে। মূলত মন্দিরের গায়ে ধর্মীয় অনুশাসন ও ফারাওদের প্রশস্তি লেখার কাজে এটি বেশি ব্যবহৃত হতো বলে একে পবিত্র অক্ষর বলা হতো। মিশরীয়রা প্যাপিরাস নামক কাগজের ওপর এই লিপি ব্যবহার করত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
হায়ারোগ্লিফিক কী? ব্যাখ্যা কর।
উত্তর
