দৃশ্যকল্প-১: এ বর্ণিত শহরের সাথে গ্রিক সভ্যতার কোন শহরের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১-এ বর্ণিত শহরের সাথে প্রাচীন গ্রিসের গণতান্ত্রিক নগররাষ্ট্র এথেন্সের সাদৃশ্য রয়েছে। গ্রিক সভ্যতার ইতিহাসে এথেন্স ছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের মূল কেন্দ্রবিন্দু। উদ্দীপকে মিতালীর দেখা শহরটির মতো এথেন্সও একটি সমৃদ্ধ জনপদ ছিল। এথেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানেই বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম 'গণতন্ত্রের সূচনা হয়েছিল। খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে রাজতন্ত্রের পতনের পর সোলন, ক্লিসথেনিস এবং পরবর্তীতে পেরিক্লিসের হাত ধরে এথেন্সে গণতান্ত্রিক ধারা পূর্ণতা পায়। পেরিক্লিসের শাসনামলকে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়, কারণ তখন নাগরিকরা প্রশাসন ও বিচার বিভাগে অবাধে অংশগ্রহণের সুযোগ পেত। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতার অবিস্বরণীয় অবদান রাখে এথেন্স। উদ্দীপকের শহরটিতে শিল্প-সাহিত্যের সমৃদ্ধি এবং গণতন্ত্রের প্রবর্তনের যে কথা বলা হয়েছে, তা এককভাবে গ্রিসের এথেন্স নগররাষ্ট্রের অর্জনের সাথেই সংগতিপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
দৃশ্যকল্প-১: এ বর্ণিত শহরের সাথে গ্রিক সভ্যতার কোন শহরের সাদৃশ্য রয়…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
