হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় কেন?
উত্তর: চীনের হোয়াংহো নদীর ধীর প্রবাহ এর দুই তীরে উর্বর পলিভূমির সৃষ্টি করলেও বর্ষাকালে এই নদী ভয়াবহ রূপ ধারণ করত। প্রবল বৃষ্টির ফলে নদীর দুই কূল ছাপিয়ে যে বিধ্বংসী বন্যার সৃষ্টি হতো, - তাতে মানুষের জানমাল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। বর্ষার এই প্লাবন ও ক্রমাগত জীবনহানির কারণে প্রাচীনকাল থেকেই হোয়াংহো নদী চীনের মানুষের কাছে এক বিভীষিকার নাম ছিল। এ কারণেই ইতিহাসে হোয়াংহো নদীকে 'চীনের দুঃখ' হিসেবে অভিহিত করা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় কেন?
উত্তর
