বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত ইসরাইলকে কোন দেশের সাথে তুলনা করা যেতে পারে? ব্যাখ্যা কারো।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত ইসরাইলকে ১৯৭১ সালের দখলদার পাকিস্তানের সাথে তুলনা করা যেতে পারে। ১৯৭১ সালে পাকিস্তান শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করে উল্টো পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের ওপর বর্বরোচিত আক্রমণ ও নির্মম গণহত্যা চালায়। তাদের লক্ষ্য ছিল এ ভূখণ্ডের মানুষদের হত্যা করে কেবল ভূমির দখল নেওয়া। এর ফলে লাখ লাখ মানুষ প্রাণভয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়। উদ্দীপকে দেখা যায়, ইসরাইলি সেনাবাহিনীর নির্বিচার আক্রমণের কারণে ফিলিস্তিনের নিরীহ জনগণ ব্যাপক প্রাণহানির সম্মুখীন হচ্ছে এবং প্রাণভয়ে তারা মিশর, লেবানন ও ইরানে আশ্রয় নিচ্ছে। এই পরিস্থিতি ১৯৭১ সালে ২৫শে মার্চের পর পাকিস্তানি হানাদার বাহিনীর 'অপারেশন সার্চলাইট' এবং তৎপরবর্তী হত্যাযজ্ঞের কথা স্মরণ করিয়ে দেয়, যার কারণে প্রাণভয়ে ও নিরাপত্তার সন্ধানে লাখ লাখ মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। তাই ইসরাইলের এই আগ্রাসী রূপের সাথে সেসময়ের পাকিস্তান বাহিনীর আচরণের সম্পূর্ণ মিল পাওয়া যায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত ইসরাইলকে কোন …
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
