অসহযোগ আন্দোলন কেন সংঘটিত হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী দল আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি সামরিক জান্তার অনীহা ও টালবাহানার প্রতিবাদে মূলত অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল। নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগের সরকার গঠন আইন সম্মত হলেও ইয়াহিয়া খান ষড়যন্ত্র করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এবং স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ করে দিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলন গড়ে তোলে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
অসহযোগ আন্দোলন কেন সংঘটিত হয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর
