মিশরকে নীল নদের দান বলা হয় কেন?
উত্তর: প্রাচীন মিশরের অর্থনীতি ও সভ্যতার বিকাশ সম্পূর্ণ ভাবে নীল নদের ওপর নির্ভরশীল ছিল বলে একে 'নীল নদের দান' বলা হয়। নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। প্রতি বছর বর্ষাকালে এই নদে বন্যা হতো এবং বন্যার পানি নেমে গেলে নদীর দুই তীরে উর্বর পলিমাটি জমে উঠত। এই উর্বর পলিমাটিতে মিশরীয়রা প্রচুর কৃষিজ ফসল উৎপাদন করত। নীল নদ না থাকলে মিশর বিস্তীর্ণ মরুভূমিতে পরিণত হতো, তাই ঐতিহাসিক হেরোডোটাস এই মন্তব্য করেছেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
মিশরকে নীল নদের দান বলা হয় কেন?
উত্তর
