দৃশ্যপট-১ এ মুক্তিযুদ্ধের কোন শ্রেণির অবদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১ এ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 'ছাত্রসমাজ' বা 'ছাত্র-ছাত্রী' শ্রেণির গৌরবময় অবদানকে নির্দেশ করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি গণযুদ্ধ হলেও এতে ছাত্র সমাজের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগণ্য। মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ কারী যোদ্ধাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ ছিল এই ছাত্ররা। তারা প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি দেশের ভেতরে ও ভারতে গিয়ে সশস্ত্র যুদ্ধ প্রশিক্ষণ গ্রহণ করে এবং সরাসরি রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে। উদ্দীপকের দৃশ্যপট-১ এ আমরা দেখতে পাই, মাহমুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। পাঠ্যবইয়ের আলোকে বলা যায়, মাহমুদের এই সাহসী পদক্ষেপ মূলত মুক্তিযুদ্ধের সময় দেশের আপামর ছাত্র সমাজের অকুতোভয় ভূমিকারই প্রতিচ্ছবি। সে সময়ের তরুণ শিক্ষার্থীরা খাতা-কলম ফেলে এভাবেই অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলেই স্বাধীনতা সংগ্রাম এতো তীব্রতর হয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১৩ : সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ · সৃজনশীল
দৃশ্যপট-১ এ মুক্তিযুদ্ধের কোন শ্রেণির অবদানকে নির্দেশ করছে? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
