উদ্দীপকে প্রথম অংশে যে সভ্যতার মিল রয়েছে, তার নগর পরিকল্পনা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে বর্ণিত সভ্যতার সাথে প্রাচীন 'মেসোপটেমীয় সভ্যতা'র মিল রয়েছে। মেসোপটেমীয় সভ্যতায় নদী অববাহিকায় বেশ কিছু সুপরিকল্পিত, নগররাষ্ট্র গড়ে উঠেছিল, যার মধ্যে উর, ইউরুক ও লাগাশ অন্যতম। এই নগররাষ্ট্রগুলো প্রাচীন গ্রামগুলোর চেয়ে আকারে অনেক বড় ছিল এবং এগুলো ছিল অর্থনীতি ও রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। নগরের যাতায়াত ও ফসল পরিবহণের সুবিধার্থে নির্মিত বেশিরভাগ রাস্তাই ছিল বেশ প্রশস্ত। উদ্দীপকে বলা হয়েছে যে, বিশাল নগর সভ্যতার মানুষেরা মাটির ফলকে বর্ণ ব্যবহার করে লিখত। এটি মেসোপটেমীয়দের কাদামাটির ওপর নলখাগড়া দিয়ে লেখার (কিউনিফর্ম) পদ্ধতির সাথে হুবহু মিলে যায়। এই সভ্যতার নগর পরিকল্পনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। দুর্গের ব্যবহার। নদীর তীরে অবস্থিত এই শহর গুলোর কেন্দ্রভাগ রোদে শুকানো ইট দিয়ে তৈরি শক্তিশালী দুর্গ দ্বারা পরিবেষ্টিত থাকত। যেমন, ইউরুক শহরে ৬ মাইল দীর্ঘ দুর্গের অস্তিত্ব পাওয়া গেছে, যা তাদের উন্নত নগর প্রতিরক্ষা ও পরিকল্পনার অকাট্য প্রমাণ দেয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উদ্দীপকে প্রথম অংশে যে সভ্যতার মিল রয়েছে, তার নগর পরিকল্পনা ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
