উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজু পদ্মা নদীর তীরে ভ্রমণ করতে গিয়ে লক্ষ করল সেখানকার ফসল অনেক সতেজ এবং ফলনও খুব ভালো। সে এলাকার কৃষক আবুল হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখানে প্রায় প্রতিবছর বন্যার ফলে জমিতে পলি পড়ে বলে ভালো ফসল হয়। Q. উক্ত সভ্যতার মানুষের অবদান রয়েছে- i. বিভিন্ন ঘড়ি আবিষ্কারে ii. লেখার উপকরণ তৈরিতে iii. গণতান্ত্রিক চেতনার বিকাশে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: সঠিক উত্তর : (ক) i ও ii অপশন যাচাইকরণ : উদ্দীপকের নদীর পলিতে উর্বর ভূমির বিষয়টি 'নীলনদের দান' খ্যাত মিশরীয় সভ্যতার নির্দেশক। মিশরীয়রা সময় নির্ণয়ের জন্য সূর্যঘড়ি, জলঘড়ি ও ছায়াঘড়ি আবিষ্কার করে এবং লেখার উপকরণ হিসেবে 'প্যাপিরাস' তৈরি করে। অন্যদিকে, গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটে প্রাচীন গ্রিক সভ্যতায়, মিশরে নয়। তাই i ও ii সঠিক।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · MCQ
