উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাজু পদ্মা নদীর তীরে ভ্রমণ করতে গিয়ে লক্ষ করল সেখানকার ফসল অনেক সতেজ এবং ফলনও খুব ভালো। সে এলাকার কৃষক আবুল হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখানে প্রায় প্রতিবছর বন্যার ফলে জমিতে পলি পড়ে বলে ভালো ফসল হয়। Q. উদ্দীপকটিতে রাজুর দেখা' অঞ্চলটির সাথে প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়?
ক. মিশরীয়
খ. সিন্ধু
গ. গ্রিক
ঘ. রোমান
উত্তর: মিশরীয়
ব্যাখ্যা: সঠিক উত্তর : (ক) মিশরীয় তথ্য : নদীর বন্যার ফলে পলি জমে ভালো ফসল হওয়ার বিষয়টি প্রাচীন মিশরীয় সভ্যতার নির্দেশক। প্রাচীন মিশরে প্রতি বছর নীল নদের বন্যার ফলে সৃষ্ট উর্বর পলিমাটিতে প্রচুর ফসল উৎপাদিত হতো, যে কারণে মিশরকে 'নীলনদের দান' বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · MCQ
