উদ্দীপকে উল্লেখিত জীবন এবং সুজন লেখাপড়ার পাশাপাশি উদ্যান বৃক্ষের নার্সারি করে অর্থ উপার্জনের উৎস তৈরি করে। আয়কর্মসংস্থানে বন্ধুদ্বয়ের উদ্যোগটি নিচে মূল্যায়ন করা হলো-
উদ্যান বৃক্ষের নার্সারি বলতে বিভিন্ন ফল, ফুল, ঔষধি গাছের নার্সারি বোঝায়। স্বাভবিকভাবে ফল, ফুল, ঔষধি ইত্যাদি বৃক্ষের প্রয়োজনীয়তা ও চাহিদা দেশে ও বিদেশে ব্যাপক। গাছপালা নিষণ, বসতবাড়ি নির্মাণ ইত্যাদির কারণে বহু ফল ও ফুলের গাছ কাটতে হচ্ছে যার ফলে এসব গাছের সংখ্যা কমতে শুরু করে কিন্তু এসব গাছের চাহিদা উল্লেখযোগ্য হারে বাড়ছে। মানুষ এখন ছাদ বাগান, পারিবারিক বাগানে ফুল, ফল, শাকসবজি উৎপাদনে আগ্রহী হয়ে ওঠছে যার ফলে উদ্যান বৃক্ষের একটি বিশাল বাজার সৃষ্টি হয়েছে। যেকেউ অল্প অর্থ বিনিয়োগ করে উদ্যান বৃক্ষের নার্সারির মাধ্যমে অধিক লাভবান হতে পারে। কেননা, উদ্যান বাগানে উৎপাদিত দ্রব্যের বাজারমূল্য ও চাহিদা বেশি। সারা বছরই উদ্যান ফসল উৎপাদন করে আয়ের পথ খোলা রাখা সম্ভব। সুতরাং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উদ্যান বৃক্ষের নার্সারি স্থাপন আত্মকর্মসংস্থানের একটি উত্তম পন্থা হতে পারে।
সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, আত্মকর্মসংস্থানে বন্ধুদ্বয়ের উদ্যোগটি অত্যন্ত মূল্যবান।