উদ্দীপকে তানভির সাহেব বাগানে যে কর্মকাণ্ড করেছেন তা হচ্ছে ট্রেনিং এবং প্রুনিং। নিচে তা ব্যাখ্যা করা হলো-
বৃক্ষের আকার-আকৃতি ও অঙ্গ-বৃদ্ধি কাঙ্ক্ষিত অবস্থায় রেখে কাঠামো সুন্দর ও সাবলীল করার জন্য শাখা-প্রশাখা ছাঁটাই করাকে বৃক্ষের ট্রেনিং বলে। ট্রেনিং এর মাধ্যমে বৃক্ষের কাণ্ডের নিচ থেকে কাঠের পরিমাণ বৃদ্ধি পায়, বৃক্ষের আকার-আকৃতি সুন্দর হয়, বৃক্ষের কাঠামো শক্ত হয়।
আর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা-প্রশাখা, মূল, পাতা, ফুল, ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করাকে প্রুনিং বলে। প্রুনিং এর ফলে বৃক্ষের অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন, ফল ধারণ, ফলের গুণগত মান বৃদ্ধি পায়। ফল সংগ্রহের পরে ডালপালা ছাঁটাই করলে গ্রোথ হরমোন নিঃসৃত হয়। ফলে নতুন কুশি গজায়। নতুন নতুন কুশিতে ফুল ফল ধরে। প্রুনিং এর ফলে রোগাক্রান্ত শাখা-প্রশাখা ছাঁটাই করায় রোগের আক্রমণ হয় না। ফুল, ফল উৎপাদন বাড়ে।
পরিশেষে বলা যায়, বৃক্ষের কাঠের পরিমাণ বৃদ্ধি, আকার-আকৃতি ঠিক রাখা, উৎপাদন বৃদ্ধিতে তানভির সাহেবের কর্মকাণ্ড অর্থাৎ ট্রেনিং ও প্রুনিং অতীব জরুরি।