উদ্দীপকের আলোকে তানভিরের কর্মকাণ্ডের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: তানভির সাহেব সামাজিক বনায়নের গুরুত্ব অনুধাবন করে যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা পরিবেশ সংরক্ষণ, আর্থিক লাভ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি নিজের গ্রামের জমিতে কাঠ ও ফলজ গাছ রোপণের মাধ্যমে মাটি ক্ষয় রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার লাগানো কাঠের গাছগুলো পূর্ণ বয়সে পৌঁছানোর আগেই ছাঁটাই করার ফলে গাছের কাঠ সোজা, মোটা মানসম্মত হয়ে ওঠে। এতে কাঠের বাণিজ্যিক মূল্য বাড়ে এবং ভবিষ্যতে কাঠ বিক্রি করে আর্থিক লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়। আবার প্রুনিং তথা ফলজ গাছের পাতা ও রোগাক্রান্ত ডাল নিয়মিত ছাঁটাই করার মাধ্যমে গাছ স্বাস্থ্যকর থাকে এবং গাছে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবাহিত হয়। ফলে গাছে বেশি ফুল আসে, ফল ধারণের হার বাড়ে এবং ফলের আকার, রং ও স্বাদে গুণগত মান নিশ্চিত হয়। এছাড়া রোগবালাইয়ের সংক্রমণ কমে গিয়ে গাছ দীর্ঘস্থায়ী ও উৎপাদনশীল হয়। তানভির সাহেবের এই কর্মকান্ড শুধু তার নিজের নয়, তার আশপাশের মানুষকেও সামাজিক বনায়নের প্রতি আগ্রহী করে তোলে। এতে করে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। তাই সব দিক বিবেচনায় বলা যায়, তানভির সাহেবের গাছ রোপণ ও পরিচর্যার প্রতিটি পদক্ষেপ সময়োপযোগী, বৈজ্ঞানিক ও অর্থনৈতিকভাবে যৌক্তিক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তানভিরের কর্মকাণ্ডের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

