"তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন সংস্থা" কী ধরনের বনায়ন কার্যক্রমের উদ্যোগ নেয়? উক্ত বনায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে "তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন সংস্থা”, সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্যোগ নেয়। নিচে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো- বাংলাদেশে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা অপরিসীম। সামাজিক বনায়ন গ্রামের জনগণকে বনায়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত করে তাদের মৌলিক চাহিদা পূরণ করে এবং কর্মসংস্থানের সৃষ্টি করে। ফলে জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন হয়। ক্ষয়িষ্ণু বনজ সম্পদ বৃদ্ধি পায় এবং সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি করে। সবুজ গাছপালার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে। কৃষিবন প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করে। পতিত অনাবাদি ও প্রান্তিক জমির যথাযথ ব্যবহার হয় এবং ভূমির ক্ষয়রোধসহ প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা করে। অতএব, সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রেক্ষাপটে অনস্বীকার্য।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
"তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন সংস্থা" কী ধরনের বনায়ন কার্যক্রমের উদ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

