উদ্দীপকে উল্লিখিত মেলার উপযোগিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত মেলাটি হলো কৃষি ও বৃক্ষমেলা। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি ও বৃক্ষমেলার উপযোগিতা নিচে বিশ্লেষণ করা হলো- কৃষি উৎপাদন ও বৃক্ষরোপণ অভিযানকে সার্থক ও সফল করে তোলার জন্য কৃষি ও বৃক্ষ মেলা একান্ত অপরিহার্য। আবাদি মৌসুমে ও বৃক্ষরোপণ মৌসুমে জনসাধারণের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় ভালো বীজ, যন্ত্রপাতি, সার, বৃক্ষ চারা না পেয়ে নিম্নমানের পণ্য ও চারা ব্যবহার করেন। আবার যে প্রজাতির চারা লাগাতে চান সে প্রজাতির চারা না পেয়ে অন্য প্রজাতির চারা লাগাতে বাধ্য হন অথবা এসব কারণে বৃক্ষরোপণ হতে বিরত থাকেন। তেমনি কাঙ্ক্ষিত বীজ না পেয়ে অন্য জাত লাগান। সেজন্য বৃক্ষরোপণ অভিযানের ও কৃষি উৎপাদনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছা অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু কৃষি ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হলে জনগণ তাদের চাহিদা অনুযায়ী প্রজাতি নির্বাচন করতে পারেন এবং বলিষ্ঠ, সুস্থ, সবল ও নীরোগ চারা কৃষি উৎপাদন ক্রয় করতে পারেন এবং উন্নত ফসল উৎপাদন পদ্ধতি বৃক্ষরোপণ ও পরিচর্যা কৌশল জানতে পারেন। এতে ফসল, কাঠ ও ফলের উৎপাদন বেশি হয়। তা ছাড়া কাঠের সুষ্ঠু ব্যবহার, পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য, বন্যপ্রাণী সংরক্ষণ, উন্নত মানের চারা উৎপাদন কৌশল ইত্যাদি জানতে পারেন। সার্বিকভাবে এসব কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখে। তাই দেশের গতিশীল অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য মোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি উৎপাদন ও বৃক্ষরোপণের পাশাপাশি কৃষি ও বৃক্ষ মেলার উপযোগিতা অপরিসীম। তাই বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের সর্বত্র শহর ও গ্রামাঞ্চলে কৃষি ও বৃক্ষমেলা অনুষ্ঠান করা প্রয়োজন এবং কৃষি মন্ত্রণালয়, বিএডিসি ও বন অধিদপ্তর থেকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মেলার উপযোগিতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

