উদ্দীপকে উল্লিখিত রমজান মিয়ার বনায়নের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রমজান মিয়ার বনায়নটি 'হলো সামাজিক বনায়ন। নিচে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, সামাজিক বনায়ন হলো এমন বন ব্যবস্থাপনা বা কর্মকাণ্ড যার সাথে পল্লীর দরিদ্র জনগোষ্ঠী ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক বনায়ন গ্রামের জনগণকে বনায়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত করে তাদের মৌলিক চাহিদা পূরণ করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। ফলে জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধিত হয়। এছাড়া ক্ষয়িষ্ণু বনজ সম্পদ বৃদ্ধি পায় এবং সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। সবুজ গাছপালার মাধ্যমে সামাজিক বনায়ন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে। কৃষিবন প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করে। পতিত ও অনাবাদি ও প্রান্তিক জমির যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং ভূমির ক্ষয়রোধসহ প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা করে। সুতরাং, বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রমজান মিয়ার বনায়নের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

