উদ্দীপকে উল্লিখিত বনের বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বনটি হলো ম্যানগ্রোভ বন। নিচে ম্যানগ্রোভ বনের বর্ণনা দেওয়া হলো- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে ম্যানগ্রোভ বন অবস্থিত। প্রত্যহ সামুদ্রিক জোয়ারের পানিতে এ বন প্লাবিত হয় বলে একে লোনা পানির বনও বলা হয়। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দক্ষিণের বিস্তৃত, এলাকা ম্যানগ্রোভ বলে পরিচিতি। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরি। সুন্দরি বৃক্ষের নামানুসারে এ বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন। এ বনের অধিকাংশ উদ্ভিদের উর্ধ্বমুখী বায়বীয় মূল রয়েছে। যার সাহায্যে এরা শ্বসন ক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করতে পারে। কারণ জলাবদ্ধ মাটি থেকে সাধারণ মূলের পক্ষে অক্সিজেন গ্রহণ সম্ভব নয়। এ বনের গুরুত্বপূর্ণ বৃক্ষ হলো- গেওয়া, গরান, পশুর, কেওয়া, বাইন, কাকড়া, গোলপাতা ও মোটা বেত। বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এ বনে বাস করে। চিতাবাঘ, হরিণ, বানর, অজগর, বিচিত্র রকমের পাখি ও কীট-পতঙ্গ এ বনে বাস করে। সুন্দরবনের নদী ও খালে কুমির ও অন্যান্য জলজ প্রাণী বাস করে। প্রতি বছর সুন্দরবন থেকে প্রচুর মধু ও মোম পাওয়া যায়। সুন্দরবন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন। পৃথিবীর সর্বাপেক্ষা বড় ও সম্পদশালী ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। এ বনের মোট আয়তন ৬০০০ বর্গ কিলোমিটার।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বনের বর্ণনা কর।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

