উদ্দীপকে উল্লিখিত বনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উপকূলীয় অঞ্চলের বনটি দ্বারা ম্যানগ্রোভবনকে বুঝানো হয়েছে। নিচে ম্যানগ্রোভ বনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের বন, যা লবণাক্ত পানি ও কাদাযুক্ত স্থানে জন্মায়। এ ধরনের বন পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ম্যানগ্রোভ বনটি বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে জীববৈচিত্র্য রক্ষা করছে। এটি মাছ, কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন জলজ প্রাণী ও পাখির জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। এছাড়া, দুর্লভ ও বিপন্ন প্রজাতির অনেক প্রাণী ম্যানগ্রোভবনে বসবাস করে। ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সুনামির ক্ষতিকর প্রভাব কমিয়ে দেয় এবং উপকূলের ভূমিক্ষয় প্রতিরোধ করে। এছাড়াও ম্যানগ্রোভ গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে। এটি বায়ু দূষণ কমায় এবং বাতাসের গুণগত মান উন্নত রাখে। ম্যানগ্রোভ বন স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবিকা নির্বাহের সুযোগও সৃষ্টি করে। মৎস্য চাষ, কাঠ সংগ্রহ, মধু আহরণ, পর্যটন ইত্যাদির মাধ্যমে মানুষ উপকৃত হয়। এটি লবণাক্ততা নিয়ন্ত্রণ করে এবং জলজ বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখে। এমনকি ম্যানগ্রোভ বনের কিছু গাছ ঔষধি গুণসম্পন্ন এবং এর কাঠ নৌকা, ঘর নির্মাণসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অতএব বলা যায়, আমাদের জীবনের নানা ক্ষেত্রে ম্যানগ্রোভ বনের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

