উদ্দীপকে উল্লিখিত শিমুলের দেখা বন দুটি হলো পাহাড়ি বন ও ম্যানগ্রোভ বন । নিচে বন দুটির তুলনা করা হলো—
১. পাহাড়ি বন উঁচু, পাহাড় এলাকায় জন্মানো বন। অন্যদিকে ম্যানগ্রোভ বন সমুদ্র উপকূলবর্তী নিচু ও মাঝারি নিচু লোনা জমিতে জন্মানো বন ।
২. পাহাড়ি বন দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত । ম্যানগ্রোভ বন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মূল ভূখণ্ড থেকে সমুদ্রের তীর পর্যন্ত বিস্তৃত ।
৩. পাহাড়ি বনের আয়তন ১৩ লক্ষ হেক্টর । ম্যানগ্রোভ বনের আয়তন ৮.১ লক্ষ হেক্টর ।
৪. পাহাড়ি বনের প্রধান বৃক্ষ গর্জন, চাপালিশ, তেলসুর, গামার, চম্পা, সেগুন, সিভিট ইত্যাদি। ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ সুন্দরি, পশুর, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা, বাইন ইত্যাদি ।
৫. পাহাড়ি বনের প্রাণীদের মধ্যে হাতি, বানর, সাপ, শূকর, বনমুরগি, ভাল্লুক, শিয়াল ইত্যাদি প্রধান। ম্যানগ্রোভ বনে রয়েল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হরিণ, বানর, অজগর সাপ, পাখি ইত্যাদি পাওয়া যায় ।
৬. পাহাড়ি বনে অল্প পরিমাণে মধু ও মোম পাওয়া যায়। ম্যানগ্রোভ বনে পর্যাপ্ত পরিমাণে মধু ও মোম পাওয়া যায়।