গাছের সার্বিক উৎপাদন বৃদ্ধিতে প্রদর্শিত চিত্র 'B [গণিত] কার্যক্রমটির প্রয়োজনীয়তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র 'B [গণিত] এর কার্যক্রমটি হলো প্রুনিং। গাছের সার্বিক উৎপাদন বৃদ্ধিতে প্রুনিং-এর প্রয়েজানীয়তা ব্যাপক। নিচে তা মূল্যায়ন করা হলো- উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা-প্রশাখা, মূল, লতা, ফুল-ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করা জরুরি হয়ে পড়ে। এ ছাঁটাইকরণকে প্রুনিং বলে। বৃক্ষের আকার, আকৃতি, উৎপাদন ক্ষমতা, অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন, ফলধারণ, ফলের গুণগতমান প্রভৃতি উন্নত করতে রোগাক্রান্ত অংশ, ক্ষত সারিয়ে তুলতে বৃক্ষের অংশবিশেষ কেটে সরিয়ে ফেলা বা প্রুনিং করা জরুরি। বাগানে প্রুনিং করলে বাগানের গাছের উৎপাদনক্ষমতা বাড়ে, রোগ-বালাই কম হয়, গাছের ফুল-ফলের আকার ও গুণগতমান ক্রমান্বয়ে বাড়তে থাকে, রোগবালাই সংক্রামক কম হয়। এর ফলে গাছের উৎপাদন ক্ষমতা, পুষ্পায়ন, ফলধারণ, ফলের গুণগতমান প্রভৃতি বাড়ে ও আকারে উন্নত হয়। সুতরাং বলা যায়, গাছের সার্বিক উৎপাদন বৃদ্ধিতে প্রুনিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
গাছের সার্বিক উৎপাদন বৃদ্ধিতে প্রদর্শিত চিত্র 'B কার্যক্রমটির প্রয়…
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

