সুন্দরবনে দেশি বিদেশি পর্যটক আকর্ষণে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: সুন্দরবনে দেশি ও বিদেশি পর্যটক আকর্ষণের জন্য বিভিন্ন পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এতে পর্যটন খাতের উন্নয়ন হবে, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং বন সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে। নিচে কিছু কার্যকর পদক্ষেপ সম্পর্কে আমার মতামত ব্যক্ত করা হলো- ১. পর্যটন অবকাঠামো উন্নয়ন: সুন্দরবনের প্রবেশপথে আধুনিক ইকো-রিসোর্ট, হোটেল ও ক্যাম্পিং জোন তৈরি করতে হবে। পর্যটকদের জন্য উন্নত নৌযান, ওয়াচটাওয়ার, ট্রেইল ও জেটি নির্মাণ করতে হবে। ২. নিরাপত্তা ও সেবার মান উন্নয়ন: পর্যটকদের জন্য নৌ-টহল ও জরুরি চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, প্রশিক্ষিত ট্যুর গাইড ও নিরাপত্তা রক্ষী নিয়োগ দিতে হবে। ৩. আধুনিক প্রযুক্তির ব্যবহার: সুন্দরবনের অনলাইন ভ্রমণ বুকিং সিস্টেম চালু করা, পর্যটন স্পটগুলোর ডিজিটাল ম্যাপিং ও ভার্চুয়াল ট্যুর ব্যবস্থা করতে হবে। ৪. বিশেষ আকর্ষণ তৈরি: পর্যটকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করতে হবে। ৫. পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন নীতি: পর্যটকদের জন্য পরিবেশবান্ধব আচরণ বিধি প্রণয়ন ও প্রচার করতে হবে, স্থানীয় জনগণকে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত করা ও তাদের জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করতে হবে। ৬. আন্তর্জাতিক পর্যায়ে প্রচার ও বিপণন: সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন বাজারে ব্র্যান্ডিং করতে হবে, আন্তর্জাতিক ট্রাভেল এজেন্সি ও ব্লগারদের মাধ্যমে সুন্দরবনের প্রচার করতে হবে। অতএব, এইসব উদ্যোগ বাস্তবায়ন করলে সুন্দরবন দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং একই সঙ্গে পরিবেশ সংরক্ষণও সম্ভব হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
সুন্দরবনে দেশি বিদেশি পর্যটক আকর্ষণে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? …
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

