উদ্দীপকের আলোকে কুল ও আমের ফলন বৃদ্ধির প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে কুল ও আমের ফলন বৃদ্ধির প্রক্রিয়াটি হচ্ছে প্রুনিং। নিচে তা ব্যাখ্যা হলো- উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা-প্রশাখা, মূল, পাতা, ফুল-ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করা জরুরি হয়ে পড়ে। এ ছাঁটাই করাকে প্রুনিং বলে। বৃক্ষের আকার, উৎপাদন ক্ষমতা, অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন, ফলধারণ, ফলের গুণগত মান প্রভৃতি উন্নত করতে রোগাক্রান্ত অংশ, ক্ষত সারিয়ে তুলতে অংশবিশেষ কেটে সরিয়ে ফেলা বা প্রুনিং করা জরুরি। সাধারণত ফল ধারণের পর অর্থাৎ বয়স্ক ও পুরাতন গাছে প্রুনিং করা অপরিহার্য। একই ডালে দীর্ঘ সময় ফুল ও ফল ধারণ করতে থাকলে সেই গাছের ফুল-ফলের আকার ও গুণগতমান ক্রমান্বয়ে কমতে থাকে। এছাড়াও গাছে সংক্রামক রোগ বা পোকামাকড়ের সংক্রমণ হলে সেই অংশটুকু কেটে ফেলে দিলে তা গাছের সুস্থ অংশে ছড়াতে পারে না। প্রুনিং গাছের কার্যাবলি, নিয়ন্ত্রণ করে এবং এর মাধ্যমে গাছকে উদ্দীপ্ত করা হয়। এর ফলে গাছের উৎপাদন ক্ষমতা পুষ্পায়ন, ফল ধারণ, ফলের গুণগতমান প্রভৃতি বাড়ে ও আকার উন্নত হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কুল ও আমের ফলন বৃদ্ধির প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর

উত্তর
সার প্রয়োগ: গর্ত খননের ৮-১০ দিন পর প্রত্যেক গর্তে প্রয়োজনমতো সার প্রয়োগ হয়। এক্ষেত্রে গিয়াস গর্তের উপরের মাটি কুপিয়ে ঝুরঝুর করে রাখে এবং এ থেকে আগাছা, শিকড় ইত্যাদি বাছাই করে গর্তের তলায় দিয়ে দেয়। তারপর গর্তের নিচের মাটির সাথে কম্পোস্ট/গোবর এবং ছাঁইসহ অন্যান্য জৈব ও অজৈব সার মিশিয়ে উপরে দেয়। ইউরিয়া সার অন্যান্য সার মেশানোর ৭ দিন পরে মিশায়। এরপর সার মিশ্রিত অবস্থায় মাটি দ্বারা গর্তটি ১০-১৫ দিন রেখে দেয়। গর্ত ভরাটের সময় উপরের অংশ কিছুটা নিচু রাখে, যাতে প্রয়োজনে পানি দেওয়া যায়। এভাবেই গিয়াস তার সবগুলো গাছে সার প্রয়োগ করেছেন।উত্তর

