উদ্দীপকের উল্লিখিত মামার শেষোক্ত উক্তিটির ব্যাখ্যা কর।
উত্তর: "উদ্দীপকে উল্লিখিত মামার শেষোক্ত 'উক্তিটি ছিল অর্থনৈতিক উন্নয়নে বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।" নিচে উক্তিটি ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বন এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বিভিন্ন ধরনের খাদ্যের জন্য আমরা কোনো না কোনোভাবে' বৃক্ষের ওপর নির্ভরশীল। তাছাড়া খাদ্য মুখরোচক ও সুপাচ্য করার জন্য যেসব ফসল আমরা ব্যবহার করি সেগুলোর প্রধান উৎস বনজ উদ্ভিদ। সাধারণত বাড়িঘর তৈরিতে মেহগনি, পিতরাজ, গর্জন, সেগুন ইত্যাদি বৃক্ষ ব্যবহৃত হয়। তাছাড়া গ্রামাঞ্চলে যেসব কাঁচাঘর নির্মিত হয় সেগুলোর উপাদান বাঁশ, কাঠ, শণ; গোলপাতা ইত্যাদি বন থেকে প্রাপ্ত। যানবাহন, বৈদ্যুতিক খুঁটি, কৃষি যন্ত্রপাতি বিভিন্ন প্রকার ঘরবাড়ি কাঠ দ্বারা তৈরি হয়। আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন- চেয়ার, টেবিল, খাট, আলমারি প্রভৃতি তৈরিতে বনভূমির বৃক্ষের কাঠ ব্যবহৃত হয়। শিক্ষার উপকরণ যেমন- কালি, কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি তৈরি হয় সরাসরি বৃক্ষ থেকে। গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরি, শিক্ষা উপকরণ, ওষুধ শিল্প প্রভৃতি খাতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে বন থাকায়। বাংলাদেশের কবিরাজি, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক এবং আয়ুর্বেদীয় ওষুধ তৈরির কাঁচামাল আসে বনভূমি থেকে। তাছাড়া বনভূমি থেকে মধু, মোম, কাঠ সরবরাহ করে বহু লোক জীবিকা নির্বাহ করে থাকে। বনজ সম্পদের ওপর নির্ভর অনেক শিল্পদ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশের প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। সুতরাং বলা যায়, বন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত মামার শেষোক্ত উক্তিটির ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

