উদ্দীপকে কী ধরনের মেলার কথা বলা হয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বৃক্ষমেলার কথা বলা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিবছর ৫ ৩০ জুন পর্যন্ত জাতীয় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বন অধিদপ্তর মাসব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে। জাতীয় পর্যায় ছাড়াও প্রতি বছর প্রতিটি জেলায় অবস্থিত বন বিভাগ কর্তৃক জেলা ও কোনো কোনো ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হয়ে থাকে। এ মেলার উদ্দেশ্য হলো বৃক্ষরোপণ ও উন্নতি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা, বৃক্ষের চারা ও কলম উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া। এই মেলার মাধ্যমে জন সচেতনতা তৈরি হয় এবং মানুষের বৃক্ষের প্রতি আগ্রহের ভাব বেড়ে যায়। বৃক্ষমেলা বৃক্ষের চারার সহজলভ্যতার নিশ্চয়তা করে। এ মেলা অনুষ্ঠিত হলে জনগণ তাদের চাহিদা অনুযায়ী প্রজাতি নির্বাচন করতে পারেন এবং সুস্থ সবল ও নীরোগ চারা ক্রয় করতে পারেন। সর্বোপরি আধুনিক প্রযুক্তি ও কলা-কৌশলের আয়ত্তে কৃত্রিম উপায়ে বৃক্ষরোপণ এবং পরিচর্যার পথ আবিষ্কারের উদ্দেশ্যেই বৃক্ষমেলার আয়োজন। আর দেশের গতিশীল অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বৃক্ষমেলার গুরুত্ব অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে কী ধরনের মেলার কথা বলা হয়েছে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

