"প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে “?” অধিক গুরুত্বপূর্ণ"- উক্তিটির তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে “?” চিহ্ন দ্বারা নির্দেশিত বনটি হলো প্রাকৃতিক বন যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। নিচে উক্তিটির তাৎপর্য মূল্যায়ন করা হলো- লতা-পাতা, গুল্ম ও ছোট-বড় গাছপালায় আচ্ছাদিত যে বন প্রাকৃতিক নিয়মে গড়ে উঠেছে তাকে প্রাকৃতিক বন বলে। বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত CO2, CO ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রতিক্রিয়া সৃষ্টির জন্য দায়ী। বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর তাপমাত্রা অনেকাংশে বেড়ে যাবে। তাপমাত্রা ও বিভিন্ন গ্যাসের ভারসাম্যহীনতার জন্য নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক বন এসব ক্ষতিকারক গ্যাসসমূহ শোষণ করে প্রকৃতিকে উদ্ভিদকুল ও প্রাণিকুলের জন্য বসবাসের উপযোগী করে তোলে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুপ্রবাহের গতিরোধ করে বিপর্যয় কমায়। এছাড়া ঝড়ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাসজনিত ক্ষয়ক্ষতি হ্রাস করে। বিগত দশকে সুন্দরবন সিডর, আইলা ও বুলবুলসহ বিভিন্ন দুর্যোগে চরম ক্ষয়ক্ষতি হওয়া থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সুরক্ষা দিয়েছে। অতএব বলা যায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে প্রাকৃতিক বনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
"প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে “?” অধিক গুরুত্বপূর্ণ"- উক্তি…
উদ্দীপক

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

