উদ্দীপকে উল্লিখিত মেলার বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মেলা হলো কৃষি ও বৃক্ষ মেলা। কৃষি ও বৃক্ষমেলা জনসমাগমযুক্ত স্থানে করা হয়। নির্দিষ্ট দিনব্যাপী করা হয় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার স্টল খোলা থাকে । নির্দিষ্ট উদ্দেশ্যে ও নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এসব মেলার আয়োজন করা হয়। এতে কৃষি ও বৃক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকে। স্টলসহ যাবতীয় তত্ত্বাবধান করে বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা কৃষি অফিস এবং সহযোগিতা করে জনপ্রশাসন বিভাগ ও কৃষি তথ্য সার্ভিস। প্রবেশ দ্বারে আকর্ষণীয় গেইট থাকে যা ফেস্টুন, প্লেকার্ড ও পোস্টারের মাধ্যমে সজ্জিত করা হয়। এসব মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান করা হয়। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র্যালি করা হয়। অধিকাংশ স্থলেই বনায়ন ও কৃষির উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়। কিছু কিছু কৃষিপণ্য বিক্রি করা হয় এবং নার্সারির স্টলে প্রচুর বনজ, ফলদ ও ভেষজ চারা বিক্রি করা হয়। এতে প্রতিপাদ্য বিষয় থাকে এবং এ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনার ও ভিডিও প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়। উপরিউক্ত আলোচনা থেকে কৃষি ও বৃক্ষ মেলার বৈশিষ্ট্যসমূহ জানা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মেলার বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

