উদ্দীপকে উল্লিখিত মেলার উপযোগিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত মেলা হলো কৃষি ও বৃক্ষমেলা । আমাদের দেশের সমাজ ও অর্থনীতিতে কৃষি ও বৃক্ষমেলার উপযোগিতা নিচে বিশ্লেষণ করা হলো— ১. কৃষি উৎপাদন ও বনায়নের প্রতি গণসচেতনতা সৃষ্টি হয় বলে সমাজ ও পরিবেশ উন্নত ও অর্থনীতিতে গতি সঞ্চার হয়। ২. কৃষি উৎপাদন ও বনায়নে একের দেখাদেখি অন্যের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়; ফলে সামগ্রিক কৃষি উৎপাদন ও বনজ সম্পদ বৃদ্ধি পায়। ৩. সদ্য উদ্ভাবিত ও জনপ্রিয় প্রযুক্তিসমূহের সুফল দেশের আপামর জনসাধারণের নিকট পৌঁছায়। ৪. শস্য সংরক্ষণে সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি কৃষকদের হাতে-কলমে শেখানো হয়। ৫. গবাদিপশু পালন ও মৎস্য চাষে কৃত্রিম প্রজননের ব্যবহার প্রদর্শন করা হয়। ৬. কৃষি ও বৃক্ষমেলার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয় বর্ধনমূলক কাজে বিনিয়োগ সহজ হয়। ৭. হরেক প্রজাতির উদ্ভিদ শনাক্তকরণ, দেশের বনাঞ্চল ও বিভিন্ন প্রকার বনায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে বিশ্ববিদ্যালয়/ কলেজ/মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হয়। ৮. দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি হয় বলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, কৃষি ও বৃক্ষমেলার উপযোগিতা অনস্বীকার্য।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মেলার উপযোগিতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

