রিয়াদ কীভাবে কৃষি মেলার অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে তার প্রকল্পকে আরও সফল করতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রিয়াদের প্রকল্পটি হলো সবুজ বেষ্টনী তৈরি করা। এজন্য সে তার বাড়ির পাশের ফাঁকা জমিতে গাছ রোপণ করে। বৃক্ষের চারার সুষম বৃদ্ধি ও উন্নয়নের জন্য সঠিক পদ্ধতিতে চারা রোপণ অতীব জরুরি। তাছাড়া চারা রোপণের পর চারার সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সুষ্ঠু পরিচর্যাও একান্ত প্রয়োজন। বৃক্ষমেলায় বৃক্ষের চারা উৎপাদন, রোপণ পদ্ধতি, এর সংরক্ষণ, উন্নয়ন, সম্প্রসারণ, অর্থনৈতিক' দিক ও সুষ্ঠু ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়ে থাকে। এখানে চাহিদা অনুযায়ী প্রজাতি নির্বাচন এবং সুষ্ঠু, সবল ও নীরোগ চারা ক্রয় করতে পারা যায়। এমনকি আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কেও অবহিত করা হয়। বৃক্ষের সঠিক রোপণ পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কিত পোস্টার, লিফলেট পাওয়া যায় যা বৃক্ষের সবুজ বেষ্টনী তৈরিতে খুবই সহায়ক। এমনকি বৃক্ষমেলায় বৃক্ষের চারা ও কলম উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া যায়। বৃক্ষমেলা পরিদর্শন করে রিয়াদ বৃক্ষরোপণ ও পরিচর্যা পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এছাড়াও সে বৃক্ষের প্রুনিং, ট্রেনিং ও ক্ষতস্থান ড্রেসিং সম্পর্কে জানতে পারে যা তার রোপিত বৃক্ষের সঠিক বৃদ্ধি ও গুণগতমান উন্নয়নে সহায়ক। পরিশেষে বলা যায়, রিয়াদ বৃক্ষমেলা থেকে উন্নত মানের চারা ক্রয় সেগুলোর সঠিক পদ্ধতিতে রোপণ এবং উপযুক্ত পরিচর্যা করে তার প্রকল্পকে আরও সফল করতে পারেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
রিয়াদ কীভাবে কৃষি মেলার অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে তার প্রকল্…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

