অপুর লিচু গাছের ছাঁটাইকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: অপুর লিচু গাছের ছাটাইকরণ প্রক্রিয়াটি হচ্ছে প্রুনিং। নিচে প্রুনিং প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- প্রুনিং হলো সাধারণভাবে গাছের কোনো অংশ কেটে অপসারণ করা। গাছের উৎপাদন ক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি, পুষ্পমঞ্জরির অধিক প্রস্ফুরণ ও ফল ধারণ বৃদ্ধি করার উদ্দেশ্যে যখন গাছের আকার আকৃতি, উৎপাদন ক্ষমতা, অঙ্গ বৃদ্ধি, পুষ্পায়ন ও ফল ধারণ, ফলের গুণগতমান উন্নত করতে এমনকি গাছের কোনো অংশের ক্ষত সারিয়ে তুলতে সেই গাছের অংশবিশেষ কেটে অপসারণ করার কলা ও বিজ্ঞানকে প্রুনিং বা ছাঁটাইকরণ বলা হয়। সাধারণভাবে ছাঁটাইয়ের মাধ্যমে গাছ হতে শাখা-প্রশাখা, পাতা, ফুল, ফল এমনকি মাঝে মাঝে মূলও কেটে অপসারণ করা হয়। গাছের আকৃতি কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া ও সুষ্ঠুভাবে ফসল উৎপাদনের জন্য নির্দিষ্ট সময় পর পর কৃত্রিমভাবে অঙ্গ ছাঁটাই করা হয়। যেমন- ১. কান্ড ছাঁটাই, ২. মূল ছাঁটাই, ৩. পাতা ছাঁটাই, ৪. ফুল ও ফল ছাঁটাই।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
অপুর লিচু গাছের ছাঁটাইকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

