অপুর লিচু গাছ ও সেগুন গাছ ছাঁটাইয়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
উত্তর: অপুর লিচু ও সেগুন গাছ ছাঁটাই পদ্ধতি হলো যথাক্রমে প্রুনিং ও ট্রেনিং। নিচে প্রুনিং ও ট্রেনিং এর সুবিধা ও অসুবিধা বর্ণনা করা হলো- প্রুনিং এর সুবিধা ও অসুবিধা: প্রুনিং এর ফলে বৃক্ষের অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন, ফল ধারণ, ফলের গুণগত মান বৃদ্ধি পায়। ফল সংগ্রহের পরে ডালপালা ছাঁটাই করলে গ্রোথ হরমোন নিঃসৃত হয়। ফলে নতুন কুশি গজায়। নতুন নতুন কুশিতে ফুল ফল ধরে। প্রুনিং এর ফলে রোগাক্রান্ত শাখা-প্রশাখা ছাঁটাই করায় রোগের আক্রমণ হয় না। ফুল, ফল উৎপাদন বাড়ে। সুবিধার পাশাপাশি প্রুনিং এর ক্ষেত্রে কিছু সম্ভাব্য অসুবিধাও রয়েছে। যেমন- অতিরিক্ত প্রুনিং এর ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, পরিষ্কার ও জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার না করলে কাটা অংশ দিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে। ভুলভাবে প্রুনিং করলে গাছে নতুন শাখা গজাতে দেরি হতে পারে, ফলে উৎপাদন হ্রাস পেতে পারে। ট্রেনিং এর সুবিধা ও অসুবিধা: বৃক্ষের আকার-আকৃতি ও অঙ্গ-বৃদ্ধি কাঙ্ক্ষিত অবস্থায় রেখে কাঠামো সুন্দর ও সাবলীল করার জন্য ট্রেনিং করা হয়। ট্রেনিং এর মাধ্যমে বৃক্ষের কাণ্ডের নিচ থেকে কাঠের পরিমাণ বৃদ্ধি পায়, বৃক্ষের আকার-আকৃতি সুন্দর হয়, বৃক্ষের কাঠামো শক্ত হয়। কিন্তু ট্রেনিং প্রক্রিয়া ধীর এবং দীর্ঘমেয়াদী। ট্রেনিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ এবং প্রশিক্ষিত শ্রমিকের খরচ বেশি হতে পারে। ভুল ট্রেনিং এর ফলে গাছের শাখা-প্রশাখা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে বা বিকৃত হয়ে যেতে পারে এবং ফলন কমে যেতে পারে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
অপুর লিচু গাছ ও সেগুন গাছ ছাঁটাইয়ের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

