উদ্দীপকের রনি তার বনজ বৃক্ষের বাগানে উৎপাদন বৃদ্ধির জন্য গাছের তুলনামূলক কিছু বড় ডাল কেটে ফেললেন যা ট্রেনিং নামে পরিচিত। বৃক্ষের আকার-আকৃতি ও অঙ্গ-বৃদ্ধি কাঙ্ক্ষিত অবস্থায় রেখে কাঠামো সুন্দর ও সাবলীল করার জন্য শাখা-প্রশাখা ছাটাই করাকে বৃক্ষের ট্রেনিং বলে। ট্রেনিং এর মাধ্যমে বৃক্ষের কান্ডের নিচ থেকে কাঠের পরিমাণ বৃদ্ধি পায়, বৃক্ষের আকার আকৃতি সুন্দর হয়, বৃক্ষের কাঠামো শক্ত হয়।
ট্রেনিং উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-
১. এর মাধ্যমে শুধুমাত্র পাতা ও ডালপালা সরানো হয়। ২. সাধারণত ফল ধারণের পূর্বে গাছে ট্রেনিং করা হয়।
শুধুমাত্র গাছের দৃঢ়, নির্দিষ্ট, সুন্দর, সুগঠিত গড়ন পাওয়ার জন্য ট্রেনিং করা হয়।
৪. ট্রেনিং গাছকে সুন্দর গড়ন ও আকার আকৃতি দান করে ৫. গাছকে নিয়ন্ত্রণ করা হয় ।
৬. পরিচর্যা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয়।
৭. ডিসেম্বর-জানুয়ারি মাসে করা হয়।
৮. গাছের মোট উৎপাদন বাড়ে।
৯. গাছের কেনোপি নিয়ন্ত্রিত হয়।