উদ্দীপকের আফাজ প্রুনিং পদ্ধতি অনুসরণ করেন বলেই তিনি ফলদ বাগানে সফলতা পান । আফাজ তার ফলদ গাছগুলোতে নিয়মিত প্রুনিং করে। প্রুনিং এর ফলে—
i. বৃক্ষের সঠিক আকার ও আকৃতি বজায় থাকে।
ii. রোগাক্রান্ত শাখা-প্রশাখা হেঁটে দেয়া হয় বলে গাছ কম রোগাক্রান্ত হয় ।
iii. গাছের সার্বিক উৎপাদন তথা কাঠের মান; ফুল ও ফলের উৎপাদন বৃদ্ধি পায় এবং গুণগতমানও উন্নত হয়।
iv. ছাঁটাইয়ের ফলে গাছের মূল ও কাণ্ডের পার্শ্ব বা বেড় বাড়ে।
v. ঝড়-তুফানসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গাছ কম ক্ষতিগ্রস্ত হয়।
vi. গাছের কেনোপির ভেতরে আলো-বাতাসের চলাচল বৃদ্ধি পায়।
vii. ছাঁটাইয়ের পর গাছের পল্লব বর্ধন বেশি হয়।
viii. স্বর্ণলতা, বন্য অর্কিড ইত্যাদি বিভিন্ন পরগাছা থেকে গাছ মুক্তি পায়।
ix. গাছের বিভিন্ন পরিচর্যা যেমন: ওষুধ ছিটানো, ফল সংগ্রহ ইত্যাদিতে সুবিধা হয়।
আফাজ তার ফলদ বাগান প্রুনিং করায় উল্লিখিত সুবিধাগুলো পান । অর্থাৎ তার কার্যক্রমটি ভালো ও গুণগত ফলন পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।