রিয়াদ প্রুনিং বা ছাঁটাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে তার জমিতে গাছগুলোর সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে পারে।
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা-প্রশাখা, মূল, পাতা, ফুল, ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করার প্রক্রিয়াই হলো প্রুনিং। বৃক্ষের আকার, উৎপাদন ক্ষমতা, অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন, ফল ধারণ, ফলের গুণগতমান উন্নত করতে রোগাক্রান্ত অংশ, ক্ষত সারিয়ে তুলতে অংশবিশেষ কেটে সরিয়ে ফেলা বা প্রুনিং করা জরুরি। প্রুনিং এর ফলে গাছের প্রধান কান্ডের বেড় বর্ধন দ্রুত হয়। প্রুনিং এর ফলে গাছের ডালপালার মধ্যে সহজেই সূর্যের আলো প্রবেশ এবং বাতাস চলাচল করতে পারে। এ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অনিষ্টকারী পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ থেকে গাছ রক্ষা পায়। আর এসব কারণে গাছের বৃদ্ধি সঠিকভাবে ঘটে থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়।
সুতরাং বলা যায়, গাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে প্রুনিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।