ঐশীর মামার এলাকায় অবস্থিত বনটি হলো পাহাড়ি বন। নিচে পাহাড়ি বনের বর্ণনা প্রদান করা হলো-
বাংলাদেশে পাহাড়ি বনের আয়তন প্রায় সাড়ে ১৩.৭৭ লক্ষ হেক্টর। পাহাড়ি বনাঞ্চলগুলো মূলত বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট জেলায় বিস্তৃত। এ বনের অধিকাংশ বৃক্ষ চিরহরিৎ, আংশিক চিরহরিৎ ও পত্রমোচী। পাহাড়ি বনের প্রধান প্রধান বৃক্ষ হলো- সেগুন, শীলকড়ই, চাপালিশ, মেহগনি, জারুল, হিজল, গর্জন, গামার, পিতবার, কড়ই, চালতা, পিটালি ইত্যাদি। পাহাড়ি বনের প্রধান কুটির শিল্পজাত বৃক্ষ হলো বিভিন্ন প্রকার বাঁশ ও বেত। বাংলাদেশের চা বাগানগুলোর অধিকাংশই পাহাড়ি এলাকায়। পাহাড়ি বনের বসবাসকারী প্রধান প্রধান প্রাণী হলো- হাতি, বিভিন্ন প্রকার বাঘ, নেকড়ে, ভালুক, উলুক, শূকর, হরিণ, কাঠবিড়ালী, নেউল, বানর, সজারু, সাপ, গিরগিটি, গুইসাপ ইত্যাদি। এ বনের প্রধান প্রধান পাখি হলো- বনমুরগি, ময়না, মহুয়া, ভীমরাজ, টুনটুনি, কাঠঠোকরা, ধনেশ ইত্যাদি। এছাড়াও পাহাড়ি বনে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির বাঁশ পাওয়া যায়। যেমন- বরাক, মুলি, মরাল, তল্লা ইত্যাদি।