তপুর ফল বাগানের কর্মকান্ড ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তপু তার ফলের বাগানের গাছগুলো বড় হলে অনাকাঙ্ক্ষিত ডালপালা ও পাতা ছেঁটে ফেললেন। ফলস্বরূপ পরের বছর অনেক ফল এল। তপু যে কাজটি করেছিল তা হলো প্রুনিং। নিচে প্রুনিং ব্যাখ্যা করা হলো- প্রুনিং হলো সাধারণভাবে গাছের কোনো অংশ কেটে অপসারণ করা। গাছের উৎপাদন ক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি, পুষ্পমঞ্জরির অধিক প্রস্ফুরণ ও ফল ধারণ বৃদ্ধি করার উদ্দেশ্যে যখন গাছের আকার আকৃতি, উৎপাদন ক্ষমতা, অঙ্গ বৃদ্ধি, পুষ্পায়ন ও ফল ধারণ, ফলের গুণগতমান উন্নত করতে এমনকি গাছের কোনো অংশের ক্ষত সারিয়ে তুলতে সেই গাছের অংশবিশেষ কেটে অপসারণ করার কলা ও বিজ্ঞানকে প্রুনিং বা ছাঁটাইকরণ বলা হয়। সাধারণভাবে ছাঁটাইয়ের মাধ্যমে গাছ হতে শাখা-প্রশাখা, পাতা, ফুল, ফল এমনকি মাঝে মাঝে মূলও কেটে অপসারণ করা হয়। গাছের আকৃতি কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া ও সুষ্ঠুভাবে ফসল উৎপাদনের জন্য নির্দিষ্ট সময় পর পর কৃত্রিমভাবে অঙ্গ ছাঁটাই করা হয়। যেমন- ১. কাণ্ড ছাঁটাই, ২. মূল ছাঁটাই, ৩. পাতা ছাঁটাই, ৪. ফুল ও ফল ছাঁটাই।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
তপুর ফল বাগানের কর্মকান্ড ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

