বন কর্মকর্তার শিখিয়ে দেওয়া পদ্ধতিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তপুর বাগানের গাছ ভেঙ্গে গেলে, ভাঙ্গা স্থানে পচন ধরে। এ বিষয়ে বন কর্মকর্তাকে অবগত করলে তিনি ক্ষত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি পদ্ধতি শিখিয়ে দেন। এ পদ্ধতির নাম হলো ক্ষতস্থান ড্রেসিং। নিচে বন কর্মকর্তার শিখিয়ে দেওয়া ড্রেসিং পদ্ধতিটি বিশ্লেষণ করা হলো- ক্ষতস্থান ড্রেসিং করার জন্য প্রথমে আক্রান্ত স্থান ভালোভাবে দা বা ধারালো ছুরি দ্বারা চেঁছে পরিষ্কার করে নিতে হবে। এরপর সেখানে বর্দোমিক্সার (সমপরিমাণ হঁত ও চুন), আলকাতরা বা অনুরূপ কোনো ছত্রাকনাশক কাদার মতো করে লেপে দিয়ে পলিথিন দ্বারা বেঁধে দিতে হবে। এতে ক্ষত স্থানে জীবাণু সংক্রমিত হতে পারে না। এভাবে কয়েকদিন রেখে দিলে ক্ষতস্থান শুকিয়ে যাবে এবং সেখানে নতুন বাকল বা ছাল সৃষ্টি হয়ে ক্ষতস্থান ঢেকে যাবে ও গাছ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। ১০০ গ্রাম চুন ও ১০০ গ্রাম ছুঁতে ১ লিটার পানিতে মিশিয়ে বর্দোমিক্সার তৈরি করতে হয়। উপরিউক্ত পদ্ধতি বর্দোমিক্সার তৈরি করে ক্ষতস্থানে ড্রেসিং করতে হবে এবং গাছের ক্ষতস্থান ঠিক হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
বন কর্মকর্তার শিখিয়ে দেওয়া পদ্ধতিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

