অনিকের দেখা বনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অনিকের দেখা বনটি হলো ম্যানগ্রোভ বন। নিচে ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো- ১. বাংলাদেশের ম্যানগ্রোভ বন সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার সমুদ্রোপকূলবর্তী এলাকাব্যাপী বিস্তৃত। ২. ম্যানগ্রোভ বনের প্রধান বৈশিষ্ট্য হলো এরা লবণ, তাপমাত্রা এবং আর্দ্রতা সহনশীল। ৩. এ বনাঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ২ মিটার উঁচু এবং নিম্নভূমি জোয়ার ভাটা দ্বারা দৈনিক দুবার প্লাবিত হয়। ৪. ম্যানগ্রোভ বনের বৃক্ষসমূহের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম হয় এবং শ্বাসমূল থাকে। ৫. ম্যানগ্রোভ বনের আবহাওয়া সব সময় আর্দ্র এবং সর্বদা লোনা পানিতে ভেজা থাকে বলে বৃক্ষসমূহ চিরহরিৎ। ৬. বাংলাদেশে এ বনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী, যার জন্য এ বনের নাম হয়েছে সুন্দরবন। ৭. ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান কাষ্ঠল বৃক্ষ হলো- সুন্দরী, গেওয়া, গরান, বাইন, কেওড়া, পশুর, ওড়া ইত্যাদি। এ বনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রা হরিণ এবং গোলপাতা।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
অনিকের দেখা বনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

