উদ্দীপকে উল্লিখিত মেলার উপকারিতা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মেলাটি হচ্ছে বৃক্ষমেলা। নিচে এ মেলার উপকারিতা সম্পর্কে আমার মতামত বিশ্লেষণ করা হলো— ১. বৃক্ষমেলার মাধ্যমে বৃক্ষরোপণ ও উন্নত প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। ২. বৃক্ষের চারা ও কলম উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া যায়। ৩. বৃক্ষরোপণ একটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলন। তাই বৃক্ষরোপণের এ কর্মসূচিকে জাতীয়ভাবে সার্থক করে তোলার জন্য বৃক্ষমেলা এক অনন্য ভূমিকা পালন করে । ৪. বৃক্ষমেলা বৃক্ষের চারার সহজলভ্যতার নিশ্চয়তা বিধান করে । তাই বৃক্ষরোপণ অভিযানকে সার্থক ও সফল করে তোলার জন্য বৃক্ষমেলা একান্ত অপরিহার্য। ৫. বৃক্ষমেলা অনুষ্ঠিত হলে জনগণ তাদের চাহিদা অনুযায়ী প্রজাতি নির্বাচন করতে পারেন এবং সুস্থ, সবল ও নীরোগ চারা ক্রয় করতে পারেন । ৬. মেলার মাধ্যমে জনসচেতনতা তৈরি হয় এবং মানুষের বৃক্ষের প্রতি আগ্রহের ভাব বেড়ে যায় । পরিশেষে বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৃক্ষমেলার উপকারিতা অপরিসীম ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মেলার উপকারিতা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

