চিত্র-২ বনটির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের চিত্র ২ বনটি হচ্ছে সুন্দরবন। নিচে সুন্দরবনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো- ১. সুন্দরবনের ভূমি নিচু ও সমতল, সমুদ্রপৃষ্ঠ হতে মাত্র ২ মিটার উঁচু। ২. মাটি লবণাক্ত ও ক্ষারীয়। ৩. বনের ভিতর দিয়ে নদী-নালা ও খাল আছে । ৪. জোয়ার ভাটায় বন প্রতিদিন দুইবার প্লাবিত হয় দুইবার শুকনা থাকে। ৫. আবহাওয়া সব সময় আর্দ্র এবং লোনা পানিতে ভেজা থাকে বলে বৃক্ষ চিরহরিৎ। ৬. প্রধান প্রাণী রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রা হরিণ। ৭. প্রধান বৃক্ষ সুন্দরী ও গোলপাতা। ৮. প্রচুর মধু ও মোম উৎপাদন হয় । ৯. সাতক্ষীরা, খুলনা, বরগুনা ও বাগেরহাট জেলার সমুদ্রোপকূলবর্তী প্রায় ৬২২১ বর্গ কি.মি. এলাকা বিস্তৃত ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
চিত্র-২ বনটির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

