উদ্দীপকের আলোকে সাইফুলের সফল না হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রহিমের মেহগনি বাগানের গাছগুলো অনেক উঁচু, সদৃশ্য এবং বিক্রির উপযোগী হলেও সাইফুলের গাছগুলো তেমন বৃদ্ধি হয়নি। নিচে সাইফুলের সফল না হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো: 'সাইফুলের সফল না হওয়ার কারণ হলো ট্রেনিং পদ্ধতি অনুসরণ না করা। কোন গাছের সঠিক আকার ও সুগঠিত কাঠামো সৃষ্টির লক্ষ্যে অর্থাৎ গাছের কাঠামো সুন্দর ও সাবলীল করার উদ্দেশ্যে সে গাছের শাখা-প্রশাখা সংখ্যা ও অবস্থান নিয়ন্ত্রণ করাকে বৃক্ষের ট্রেনিং বলা হয়। গাছের ব্যবহারযোগ্য কাঠের পরিমাণ বৃদ্ধির জন্য গাছের ট্রেনিং একটি গুরুত্বপূর্ণ কাজ। রহিম বাগানের মেহগনি গাছগুলোর ট্রেনিং করে যার ফলে তার মেহগনি গাছগুলো অনেক উঁচু, সুদৃশ্য ও বিক্রির উপযোগী। কিন্তু সাইফুল তার মেহগনি গাছগুলোকে ট্রেনিং না করায় আকার আকৃতি সুন্দর হয় না। শুধু শাখা-প্রশাখার সংখ্যা বৃদ্ধি পেলে ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ বৃদ্ধি পায় না। ট্রেনিং না করা এসব গাছের লগ উন্নত না হওয়ার কারণে বাজারে তেমন দাম পাওয়া যায় না। উপরোক্ত আলোচনা হতে সাইফুলের সফল না হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সাইফুলের সফল না হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

