"রহিমের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে"- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রহিমের বাগানের মেহগনি গাছগুলো অনেক উঁচু, সুদৃশ্য এবং বিক্রির উপযোগী অর্থাৎ রহিম গাছগুলোর ট্রেনিং করেছেন। বৃক্ষের ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে "রহিমের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে" তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো- ট্রেনিং গাছকে সুঠাম ও শক্ত কাঠামো দান করে ফলে ট্রেনিংকৃত গাছ ঝড় তুফানে সহজে ভেঙে পড়ে না এবং গাছের আকৃতি ভালো হয়। ট্রেনিং গাছের ব্যবহার উপযোগী কাঠের উৎপাদন বৃদ্ধি করে। চলাচলের রাস্তার গাছের ট্রেনিং না করলে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ট্রেনিং এর মাধ্যমে গাছের প্রধান কান্ড মোটা ও সোজা হয়, ফলে উন্নত মানের লগ পাওয়া যায়, যা দিয়ে ভালোমানের আসবাবপত্র তৈরি করা যায়। ট্রেনিং এর ফলে প্রাপ্ত ছাঁটাই দ্রব্য বিভিন্ন কাজে যেমন জ্বালানিতে ব্যবহৃত হয়। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, পরিকল্পিত, সুন্দর বাগান ও উন্নতমানের কাঠ পাওয়ার জন্য রহিমের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
"রহিমের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে"- উদ্দীপকের আলোকে উক্তিট…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

