উদ্দীপকের মেলার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মেলাটি হলো বৃক্ষ মেলা। বৃক্ষ মেলার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. বৃক্ষরোপণ ও উন্নত প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা। ২. বৃক্ষের চারা ও কলম উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়া। ৩. বৃক্ষরোপণ একটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলন। তাই বৃক্ষ রোপণের এ কর্মসূচিকে জাতীয়ভাবে সার্থক করে তোলার জন্য বৃক্ষ মেলা এক অনন্য ভূমিকা পালন করে। . বৃক্ষ মেলা বৃক্ষের চারার সহজলভ্যতার নিশ্চয়তা বিধান করে। ৪ তাই বৃক্ষরোপণ অভিযানকে সার্থক ও সফল করে তোলার জন্য বৃক্ষ মেলা একান্ত অপরিহার্য। ৫. বৃক্ষ মেলা অনুষ্ঠিত হলে জনগণ তাদের চাহিদা অনুযায়ী প্রজাতি নির্বাচন করতে পারেন এবং সুস্থ, সবল ও নীরোগ চারা ক্রয় করতে পারেন। ৬. দেশের গতিশীল অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ মেলার গুরুত্ব অপরিসীম। ৭ মেলার মাধ্যমে জনসচেতনতা তৈরি হয় এবং মানুষের বৃক্ষের প্রতি আগ্রহের ভাব বেড়ে যায়। পরিশেষে বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৃদ্ধ মেলার প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের মেলার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

