উদ্দীপক অনুযায়ী হাশেম ও তার সংগঠনের দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হাশেম এবং তার সংগঠনের সদস্যরা সামাজিক বনের উপকারভোগী। সামাজিক বনায়নের সফলতা অনেকাংশেই উপকারভোগীদের দায়িত্ববোধ ও কর্মকান্ডের উপর নির্ভরশীল। এক্ষেত্রে হাশেম ও তার সংগঠনের দায়িত্ব ও কর্তব্য নিচে বিশ্লেষণ করা হলো- ১. বন অধিদপ্তরের সাথে যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা। ২. সামাজিক বনায়ন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ করা। ৩. সৃজিত বাগান যাতে গরু-ছাগলে নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখাসহ বাগান দেখাশোনা করা। ৪. রোপণের জন্য চারা উৎপাদন, চারা রোপণ, রোপিত বৃক্ষের যত্ন ও রক্ষণাবেক্ষণ করা। ৫. অনুমোদিত পরিকল্পনা মোতাবেক বৃক্ষ ঘনত্ব হ্রাসকরণ ও ছাঁটাইকরণ করা। ৬. সামাজিক বনায়ন সংক্রান্ত কোনো সভায় আমন্ত্রিত হলে উপস্থিত হওয়া। ৭. প্রতি মাসে কমপক্ষে একবার দলীয় সভা এবং বাগান রক্ষণাবেক্ষণ ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করা। ৮. উদ্ভূত সমস্যা ও তার সমাধানের পদক্ষেপ গ্রহণ করা।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী হাশেম ও তার সংগঠনের দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

