ছাত্র-ছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বৃক্ষরোপণের প্রথম ধাপ হচ্ছে বৃক্ষরোপণ পূর্ববর্তী কাজ। আর এ ধাপে ছাত্র-ছাত্রীদের মাটি সরানোর কাজটি হচ্ছে গর্ত খনন । নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো- বৃক্ষরোপণ বা চারা রোপণের ক্ষেত্রে প্রথমে স্থান নির্বাচন করে তা পরিষ্কার করতে হবে। ছোট কোদাল দ্বারা গর্ত তৈরি করতে হবে। গর্তের উপরের অর্ধেক মাটিকে আলাদা রাখতে হবে, যাকে গর্তের প্রথম মাটি বলা হয়। গর্তের নিচের অর্ধেক মাটিকে আলাদা রাখতে হবে, যাকে গর্তের দ্বিতীয় মাটি বলা হয়। গর্তের ভেতরের পাশগুলো সমান রাখতে হবে । গর্তের তলার মাটি হালকাভাবে কুপিয়ে গুঁড়া করে দিতে হবে। চারার আকার অনুযায়ী গর্ত বিভিন্ন রকমের হয়। বড় আকারের চারার জন্য ৯০ X ৯০ x ৯০ ঘন সে. মি., মাঝারি .. আকারের চারার জন্য ৭০x৭০x৭০ ঘন সে.মি. এবং ছোট আকারের চারার জন্য ৫০ x ৫০ x ৫০ ঘন সে.মি. আকারের গর্ত করা হয় । এভাবেই মাটি সরানোর মাধ্যমে চারা রোপণের জন্য গর্ত তৈরি করা হয়েছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
ছাত্র-ছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল ? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

