ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো— চারা রোপণের সময় কিছু কিছু পূর্বপ্রস্তুতিমূলক কাজ সম্পাদন করতে হয়, তা না হলে চারা মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঝুমুরের এসব পূর্বপ্রস্তুতিতে ত্রুটি থাকায় তার রোপণকৃত চারা বাঁচে না। চারা না বাঁচার কারণ হচ্ছে চারা রোপণের পূর্বে কোনো শিকড় কেটে যাওয়া, রোগাক্রান্ত শিকড়, চারা হার্ডেনিং না করা, চারায় রোগাক্রান্ত পাতার এবং অতিরিক্ত পরিমাণে শুকনো শিকড়ের উপস্থিতি। চারায় পোকার আক্রমণ থাকলেও অনেক সময় তা মারা যায়। এছাড়া মাটিতে উপযুক্ত পরিমাণ পানি না থাকলেও চারা মারা যেতে পারে। গর্তের মাটি প্রচণ্ড শক্ত হলে এবং প্রচণ্ড রোদের তাপের কারণেও অনেক সময় চারা বাঁচে না । অতএব বলা যায়, উপরোক্ত এক বা একাধিক ত্রুটির কারণেই ঝুমুরের চারা বাঁচে না অর্থাৎ মারা যায় ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলো…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

