উদ্দীপকে শেষের উক্তিটি দ্বারা যা বোঝানো হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আকতার তার ফলের বাগানে ফলের উৎপাদন বৃদ্ধির জন্য ফল সংগ্রহের পর গাছের পাতা ও রোগাক্রান্ত ডাল ছাঁটাই করেন । এর ফলে তার গাছের ফুল-ফল ধারণ ও ফলের গুণগত মান বৃদ্ধি পায়। উক্তিটি দ্বারা প্রুনিং বোঝানো হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- আকতার তার ফলের বাগানে প্রুনিং করে। এর ফলে গাছের ফুল ধারণ, ফল ধারণ ও ফলের গুণগত মান বৃদ্ধি পায়। কোনো গাছে যদি অতিরিক্ত ফুল ধরে তাহলে ফুল ঝরে যাওয়ার প্রবণতা বেশি থাকে বলে ফল কম ধরে। এ জন্য ফলজ বৃক্ষের ফুল ছাঁটাই করে পাতলা করে দিতে হয়। এতে ফলের আকার ও গুণগত মান বৃদ্ধি পায়, আবার ডাল-পালা যদি দুর্বল বা কচি থাকে তাহলে ফলের ভারে শাখা-প্রশাখা নুইয়ে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে । এর সাথে ফলের আকার ছোট হয় এবং গুণগতমান খারাপ হয়। এ জন্য ফল ছোট থাকা অবস্থায়ই পাতলা করে পরিমাণমতো রাখতে হয় যাতে ফল ধারণ ক্ষমতা ও গুণগতমান বৃদ্ধি পায়। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, নারকেল ইত্যাদি ফলজ বৃক্ষের ক্ষেত্রে প্রুনিং করা হয় । পরিশেষে বলা যায় যে, গাছের ফুল ধারণ, ফল ধারণ ক্ষমতা এবং . ফলের গুণগতমান বৃদ্ধি পাওয়ার অন্যতম উপায় হলো প্রুনিং করা, যা আকতার তার ফলজ বাগানে করেছিলেন এবং সফলতা পেয়েছিলেন ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকে শেষের উক্তিটি দ্বারা যা বোঝানো হয়েছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

