উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যাওয়ার কারণ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিমুলের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যাওয়ার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- দেশের বর্ধিত জনসংখ্যার আবাসস্থলের জন্য বন কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। ঝড়-ঝঞ্ঝার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গাছপালা নষ্ট হচ্ছে। খরায় বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অবাধে বন্যপ্রাণী ও পাখি শিকার করছে। দেশের জ্বালানি চাহিদা মেটাতে বন থেকে অধিক হারে গাছ কাটা হচ্ছে। দেশের বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহারের জন্য গাছ কাটা হচ্ছে। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন বনায়ন করা হচ্ছে না। বন ও বন্যপ্রাণী বিধির যথাযথ প্রয়োগ না হওয়ায় অবাধে গাছ, প্রাণী, পাখি ধ্বংস করা হচ্ছে। ভূমিক্ষয়ে বনভূমি নষ্ট হওয়া ও ভূমির উর্বরতা কমে যাওয়ায় বনজ উৎপাদন কম হয়। বন ও বন্যপ্রাণীর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তা ধীরে ধীরে কমে যাচ্ছে। বন্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ না থাকায় বন নষ্ট হচ্ছে। বন কেটে পাহাড়ি এলাকায় জুম চাষ করায় বন ধ্বংস হচ্ছে। ইটের ভাটায় বনজ গাছ ব্যবহার করায় বন কেটে নষ্ট করা হচ্ছে। গাছপালা কমে যাওয়ায় বন্যপ্রাণী ও পাখি ধীরে ধীরে কমে যাচ্ছে ও বিলুপ্তি ঘটছে। মানুষের এতসব অসচেতন কর্মকাণ্ডের ফলে বনের পরিবেশ পরিবর্তিত হয়ে অনেক উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটেছে। তাই শিমুলের দাদু এখন আগের মতো বনে প্রচুর গাছপালা ও পশুপাখি দেখতে পান না ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 4 : বনায়ন · সৃজনশীল
উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

