উদ্দীপকের ফল সংরক্ষণ পদ্ধতি A হলো আচার তৈরির মাধ্যমে ফল সংরক্ষণ। নিম্নে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-
যখন কোনো খাদ্যকে (ফল, সবজি) সাধারণ লবণ অথবা ভিনেগারের সাহায্যে সংরক্ষণ করা হয় তখন সেই প্রস্তুতকৃত খাদ্যকে আচার রলে। আমাদের দেশে উল্লেখযোগ্য আচারগুলোর মধ্যে রয়েছে আম, জলপাই, আমড়া, রসুন, তেঁতুল, বরই ও চালতার আচার, যা ঝাল ও মিষ্টি উভয় স্বাদে পাওয়া যায়।
আচার তৈরিতে লবণ ও ভিনেগার বা এসিটিক এসিড প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ভিনেগার একটি কার্যকর সংরক্ষণ উপাদান, যা ফল বা সবজির আর্দ্রতা কমিয়ে তেল বা ভিনেগারে সম্পৃক্ত করতে সাহায্য করে, ফলে এগুলোর সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিনেগার মূলত ৫ – ২০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ। আচারে স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল, আদা, রসুন, হলুদ, মরিচ, মেথি, কালিজিরা ইত্যাদি মসলা ব্যবহার করা হয়। মিষ্টি আচার তৈরিতে সরিষার তেলের পরিবর্তে চিনি ব্যবহার করা হয়। আমাদের দেশে আচার সংরক্ষণের জন্য সাধারণত ফারমেন্টেশন পদ্ধতি অনুসরণ করা হয়। এই প্রক্রিয়ায় লবণ (৮ ১০%) এমন পরিমাণে যোগ করা হয় যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। তবে এই লবণ প্রাকৃতিক ব্যাকটেরিয়াকে ল্যাকটিক এসিড উৎপন্ন করতে সাহায্য করে, যা প্রাকৃতিক সংরক্ষণ উপাদান হিসেবে কাজ করে এবং আচারকে দীর্ঘ সময়ের জন্য নিরাপদ রাখে।