উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াজাত খাদ্য তৈরির বিশেষ কৌশলটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াজাত খাদ্য তৈরির কৌশলটি হলো ফলের জেলি তৈরি। নিচে জেলি তৈরির কৌশল ব্যাখ্যা করা হলো- ফলের রস ও চিনি একত্রে সিদ্ধ করলে তা জমে স্বচ্ছ এবং কঠিন ও তরল অবস্থার মাঝামাঝি পর্যায়ের যে বস্তুতে পরিণত হয় তাই হলো জেলি। জেলি দেখতে স্বচ্ছ, চকচকে এবং কাচের ন্যায় এবং গঠনের দিক থেকে একেবারে মসৃণ দেখায়। জেলি তৈরির জন্য প্রথমে পাকা ও টাটকা ফল বাছাই করে ভালোভাবে পরিষ্কার করতে হয়। এরপর ফলগুলো ছোট ছোট টুকরা করে অল্প পানি দিয়ে জ্বাল দিতে হয় যাতে রস বের হয় ও ফল নরম হয়ে যায়। পরে সেই সিদ্ধ ফল ছেঁকে রস ] আলাদা করতে হয়। রসের সাথে নির্দিষ্ট পরিমাণ চিনি, সস, সাইট্রিক অ্যাসিড এবং প্রয়োজনে পেকটিন মিশিয়ে নাড়তে নাড়তে জ্বাল দিতে হয় যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে জেলির মতো জমাট বাঁধে। জেলি তৈরি হয়েছে কি না তা বুঝতে ঠান্ডা প্লেটে এক ফোঁটা নিয়ে দেখা হয়- জমাট বাঁধলে জেলি প্রস্তুত হয়েছে বুঝা যায়। এরপর গরম অবস্থায় তা পরিষ্কার ও শুকনো বোতলে ভরে মুখ ভালোভাবে বন্ধ করতে হয়'। শেষে ঠান্ডা, শুষ্ক ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করলে অনেকদিন ভালো থাকে। এইভাবে সঠিক নিয়মে তৈরি জেলি স্বাদে ও গুণে সমৃদ্ধ হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 6 : ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াজাত খাদ্য তৈরির বিশেষ কৌশলটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর